১১:৪৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সভাপতি কাশেম সম্পাদক শঙ্কর

মির্জাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কমিটি গঠন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন চত্বরে সমিতির নিজস্ব কার্যালয়ে এ সম্মেলন হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আমিনুর রহমান। এছাড়া দুই কমিশনার ছিলেন যথাক্রমে শিবপদ ঘোষ ও কলিম আল মামুদ। 

সম্মেলনে সর্ব সম্মতিক্রমে জ্ঞানজ্যোতি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কাশেম খান সভাপতি এবং সু-আশা কিন্ডারগার্টেনের পরিচালক প্রমথেশ গোস্বামী শঙ্কর সম্পাদক নির্বাচিত হন। 

২০১০ সালে প্রতিষ্ঠিত মির্জাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনে ১৫৪টি শিক্ষা প্রতিষ্ঠান সদস্য হিসেবে রয়েছে। সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি আবুল কাশেম খান এর আগে আরও তিন বার সভাপতির দায়িত্ব পালন করেন। 

সভাপতি সম্পাদকসহ ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যদের সভাপতি সম্পাদক মনোনীত করবেন বলে নবনির্বাচিত সভাপতি আবুল কাশেম খান জানিয়েছেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি