০৮:৫৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

“দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) র‌্যালী, আলোচনা সভা ও অগ্নিকান্ড প্রতিরোধে সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। 

সকালে একটি র‌্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাগরপুর সরকারি যদুনাথ মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে নাগরপুর ফায়ার সার্ভিস কর্তৃক অনুষ্ঠিত অগ্নিকান্ড প্রতিরোধে সচেতনতা বিষয়ক মহড়ায় অংশ নেয়। অগ্নিকান্ড মোকাবিলার বিভিন্ন বিষয় গুলো তুলে ধরে নাগরপুর ফায়ার সার্ভিসের একটি অভিজ্ঞ দল ডিসপ্লে মহড়া প্রদর্শন করে। 

পরে উপজেলা মিলনায়তনে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান শাকিল, নাগরপুর সরকারি যদুনাথ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. আবু বকর, আনসার ভিডিপি অফিসার রুবি আক্তার প্রমূখ।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি