০৭:৪১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন গোপালপুর থানার আমির খসরু

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হওয়ার পর এবার ঢাকা রেঞ্জ জয় করলেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমীর খসরু । রবিবার ঢাকা রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে এই শ্রেষ্ঠত্ব ঘোষিত হয়।

ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম জানুয়ারি ২০২০ মাসে সাহসী ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমীর খসরুকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচন, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন।

বিভাগীয় এ মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, জেলার সকল সার্কেল অফিসারসহ পুলিশের উর্ধ্বতম কর্মকর্তারা।

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হওয়ায় মোহাম্মদ আমীর খসরু, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি পুলিশের উর্ধ্বতম কর্মকর্তা, গোপালপুর ও ঘাটাইল পুলিশ স্টেশনের সকল অফিসার এবং দুই উপজেলাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি