০৭:৪৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল আনসার ক্যাম্প রোড এলাকায় বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে সমবেত হয়। পরে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আসলে পুলিশের বাঁধায় পরে দলটি। পুলিশের বাঁধা স্বত্তেও প্রেসক্লাবের সামনে পথসভার আয়োজন করে তারা। 

এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।

এ সময় বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, সরকার কি খালেদা জিয়াকে দেখে ভয় পায়। তা না হলে কেন খালেদাকে মুক্তি দেয়া হয় না। নেতারা খালেদা জিয়ার মুক্তির দাবি তুলেন। এছাড়াও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপর হামলাকারিদের দ্রুত বিচার দাবি করেন নেতারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মেহেদী হাসান মৃদুল, মনির মিয়া, আলমগীর হোসেন, মিজানুর রহমান সাজু, উজ্জল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল, প্রচার সম্পাদক সৈয়দ জনি, সহ-প্রচার সম্পাদক ইউসুফ খান, ক্রীড়া সম্পাদক রেজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি