১২:০৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৯ ব্যক্তি, এক প্রতিষ্ঠান

স্বাধীনতা পুরস্কার পাচ্ছে টাঙ্গাইলের ভারতেশ্বরী হোমস

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

জাতীয় পর্যায়ের গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার প্রতিষ্ঠান হিসেবে ২০২০ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রনদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত ভারতেশ্বরী হোমস। ভারতেশ্বরী হোমস শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় এ পুরস্কার পাচ্ছে। এছাড়া ৯ জন বিশিষ্ট ব্যক্তিও পুরস্কার পাবেন। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ও একটি সম্মাননাপত্র দেয়া হবে। যদিও পূর্বে অর্থের পরিমাণ ছিল ৩ লাখ টাকা। এবার থেকে অর্থের পরিমাণ ২ লাখ টাকা বাড়ানো হয়েছে।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে এবার চার জন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন- বস্ত্র ও পাটমন্ত্রী এবং সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), মরহুম কমান্ডার (অব.) আব্দুর রউফ, মরহুম মুহম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান।

অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির এবার চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মুক্তিযোদ্ধা এস এম রইজ উদ্দিন আহম্মদ। লেখক কালীপদ দাস এবং নাট্য ব্যক্তিত্ব ও অভিনেত্রী ফেরদৌসী মজুমদার সংস্কৃতি ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি