০৭:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

খালেদা জিয়ার মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপির নেতা কর্মীরা। 

শনিবার (৮ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের শহীদ জগলু রোড থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি পুলিশি বাধায় পন্ড হলে পরে শহীদ জগলু রোডস্থ চেয়ারম্যান প্লাজার সামনে সমাবেশ আয়োজন করা হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিশ্বর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় রাজপথে কঠোর অন্দোলনের হুশিয়ারীও দেন তিনি।  

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, প্রচার সম্পাদক একিউ মনিরুল হক, যুবদলের সিনিয়র আহবায়ক আশরাফ পাহেলী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিমসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি