০৭:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২দফা দাবিতে বাকাসাসের ৫ম দিনের কর্মবিরতি

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৭ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দুই দফা দাবিতে পঞ্চম দিনের মতো টাঙ্গাইলে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসাস) জেলা শাখা।  

সোমবার (২৭জানুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। 

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সমিতি (বাকাসাস) জেলা শাখার সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মোতালেব সিদ্দিকী, সংগঠনিক সম্পাদক মো. লুৎফর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন. সদস্য মো. শরিফুল ইসলাম প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন সদস্য শাহানাজ পারভীন, নাসরিনসহ কালেক্টরেট কর্মচারীবৃন্দ। 

বক্তারা বলেন, পূর্বে সচিবালয়ের কর্মচারীদের পদ পদবী আর কালেক্টরেট অফিসের কর্মচারীদের পদ পদবী এক থাকলেও ২০০০ সালে সচিবালয়ের পদ পদবী পরিবর্তন করে পদোন্নতিসহ বেতন গ্রেড উন্নীত করা হয়েছে কিন্তু, কালেক্টরেট অফিসের চাকুরীজীবীদের পদ পদবী পরিবর্তন করা হয়নি।

বিগত ২০০১ সাল থেকে বাকাসাস কর্মচারী সমিতি এ ব্যাপারে সচিবালয়ের ন্যায় আন্দোলন সংগ্রাম করার পরেও সরকার কোন গুরুত্ব দিচ্ছে না। তাই পুনরায় দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করা হচ্ছে। দাবি আদায় না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন বক্তারা।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি