১০:৩৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে সরিষার বাম্পার ফলন 

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৭ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। বিভিন্ন উন্নত জাতের সরিষা বারি-১৪ ও ১৭ জাতসহ বিভিন্ন স্থানীয় জাতের সরিষা আবাদ করা হয়েছে। সরিষার হলুদ ফুলে ছেয়ে গিয়েছিল দিগন্তজোড়া ফসলের মাঠ। এরপর ফুল থেকে সরিষার ছেঁই গজিয়ে বাম্পার ফলনের আভাস দিচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে এ উপজেলায় সরিষার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর এ উপজেলায় ৯৯০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল। এবার এ উপজেলায় চলতি মৌসুমে ১ হাজার ২শ’ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। যা গত বছরের চেয়ে এবার  ২শ’ ১০ হেক্টর জমিতে সরিষা বেশি আবাদ হয়েছে। মোট আবাদকৃত জমির মধ্যে ৩৭০ হেক্টর জমিতে বারি-১৪ ও ১৭ জাতের সরিষা সবচেয়ে বেশি চাষ করা হয়েছে।

ধান চাষ করে প্রতিবারই লোকসান গুনার কারনে কৃষকরা সরিষা আবাদে লাভজনক হওয়ায় ঝুঁকে পড়েছ সরিষার আবাদের দিকে। সরিষা আবাদ করে এ উপজেলায় সাবলম্ভী হয়েছেন অনেক কৃষকও। অপরদিকে স্থানীয় কৃষি বিভাগ সরিষা চাষে কৃষকদেরকে উৎসাহিত করার নানাভাবে প্রণোদনা দিয়েছেন। সে প্রেক্ষিতে ১৬০ জন কৃষককে প্রতি বিঘার জন্য ১০ কেজি এমওপি সার, ২০ কেজি ডিএপি সার এবং ১ কেজি করে বীজ বিনামূল্যে প্রদান করেছেন। 
 
উপজেলার মুশুদ্দি ইউনিয়নের উত্তর পাড়ার কৃষক নবউল্লাহ মন্ডল জানান, তিনি এবার ৩ বিঘা জমিতে বারি-১৪ ও ১৭ জাতের সরিষার চায় করেছেন। প্রচুর ফুল ফুটেছিল এবং তা থেকে পরিপূর্ণ ছেঁইও ধরেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার অনেক ভালো ফলন হয়েছে।  আশা করি এবার বামম্পার ফলন হবে।  
 
পৌর শহরের চালাষ গ্রামের কৃষক জামাল ফকির জানান, সরিষা বীজ বপনের ২ মাসের মধ্যেই সরিষা ঘরে উঠে আসে। সরিষা উঠিয়ে বোরো চাষ করতে কোন সমস্যা হয় না এবং তাতে করে বোরো ধানের ফলনও বেশি হয়। আর সরিষার আবাদ করা মানেই অতিরিক্ত লাভের মুখ দেখা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, জমির অবস্থানুযায়ী কৃষকদের সঠিক মাত্রায় সার ও কীটনাশক দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও সরিষা আবাদে কৃষকদের উৎসাহিত করতে ১৬০ জন কৃষককে বিনা মুল্যে ২ ধরণের সার ও বীজ দেয়া হয়েছে। ফলন ইনশাল্লাহ ভালো হবে বলে আশা করছি।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি