০৬:০৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাইলে মন্দির নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৫ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে মন্দির নির্মাণকাজে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে বাসাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে মানববন্ধন করে মন্দির কমিটির কর্তৃপক্ষ। 

এ সময় মন্দির কমিটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মন্দির কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ভজন কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘বাসাইল পাল পাড়ায় নাটমন্দির নির্মাণের কাজ শুরু করলে বিজয় কান্তি পাল ও তার স্ত্রী কল্পনা রাণী পাল হঠাৎ করে মন্দিরের জায়গাটি তাদের দাবি করে কাজটি বন্ধ করে দেয়। 

এছাড়াও তারা আদালতে এ বিষয়ে মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’ নাটমন্দিরের নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি ঠাকুর দাস পাল, সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র রায় স্বপন, ক্ষীরোদ চন্দ্র মন্ডল, রেখা রাণী পাল, ভাসনা পাল, তুলসী রাণী, চৈতন্য পালসহ অন্যরা।

এ ব্যাপারে অভিযুক্ত কল্পনা রাণী পাল বলেন, ‘প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আমি ১৯৯৫ সালে ৮ শতাংশ জমি দেই। ওই সময় বিদ্যালয়টির কার্যক্রম প্রায় ৩ বছর চলার পর বন্ধ হয়ে যায়। এখন জোরপূর্বক বিদ্যালয়ের জমিটি দখল করে সেখানে একটি মহল নাটমন্দির নির্মাণকাজ শুরু করে। এঘটনায় আমি আদালতে মামলা করলে আদালত ওই স্থানে ১৪৪ ধারা জারি করে।’ 

প্রসঙ্গত, গত বৃস্পতিবার (২৩ জানুয়ারি) কল্পনা রাণী বাসইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের জায়গা দখলের অভিযোগ করেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি