০৫:৪৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২০ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

“শিক্ষা মানেই জীবন, উন্নত শিক্ষা মানেই উন্নত জীবন” স্লোগানে টাঙ্গাইলের নাগরপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষায় কৃতকার্য ২৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে নাগরপুর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ। 

সোমবার সকালে উপজেলা মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ নাগরপুর উপজেলা শাখা এ সংবর্ধনার আয়োজন করে।    

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা নীরেন্দ্রনাথ পোদ্দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলমসহ উপজেলার মুক্তিযোদ্ধা ও  শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। 

পরে গত জেএসসি ও জেডিসি পরীক্ষায় ভালো ফলাফলকারী সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম । 

এসআর

 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি