০৭:৫০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শরিয়তের শরীয়ত বিরোধী বক্তব্যে ওলামাদের প্রতিবাদ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

বয়াতি শরিয়ত সরকার কর্তৃক কুরআন হাসিদের অপব্যাখ্যা ও বিকৃতি, নিজ থেকে কুরআন আয়াত বানানো, ভুল ও মনগড়া তথ্য পরিবেশন, নবীদের সর্ম্পকে কুরুচিপূর্ণ বক্তব্যে এবং আলেম ওলামাদেরকে নিয়ে অশ্লীন ভাষায় গালিগালাজের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদ। 

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে শরিয়ত বয়াতির ফাঁসির দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত দেয়া বক্তব্যে মাওলানা ফরিদুল ইসলাম বলেন, আল্লাহ এবং রাসুলের শান, মান ও ইজ্জত রক্ষার্থে সংসদে ব্লাসফেমি আইন পাশ করার দাবি জানানো হয়। সেই সাথে জাতীয় পাঠ্যপুস্তকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন সব লেখা সংশোধন করা, বয়াতি বাউল সম্প্রদায়, গায়ক গায়িকা, এবং নাটক নির্মাতা সকলের প্রতি সরকারের পক্ষ থেকে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে এমন নাটক-সিনেমা ও গান যাতে কেউ যেন না করে তার জন্য আহবান জানানো হয়। 
প্রয়োজনে আইন সংশোধন করে হলেও ইসলাম বিদ্বোষী শরিয়ত সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি করা হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলা আব্দুল আজিজ, ধুলেরচর মাদরাসার প্রধান মুফতি আব্দুর রহমান, টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শামসুজ্জামান, মুফতি শামছুল হক, মাওলানা আব্দুল্লাহ যুবাইরসহ বিভিন্ন মসজিদের ইমামগণ।  

উল্লেখ্য গত ২৪ ডিসেম্বর’ রাতে ঢাকার ধামরাই উপজেলার রৌহাট্টেক এলাকায় অবস্থিত পীর হযরত হেলাল শাহ্ পীরের ১০ম বাৎসরিক পালা গানের অনুষ্ঠানে শরিয়ত বয়াতি ইসলাম ধর্ম ও নবী রাসুল নিয়ে শরীয়ত বিরোধী ভুল ব্যাখা দিয়ে গান করেন। 

গত ৯ জানুয়ারি শরিয়ত বয়াতির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ধমীয় অনুভুতি আঘাত দেয়ার অপরাধে উপজেলার আগধল্যা গ্রামের মাওলানা মো. ফরিদুল ইসলাম বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। পরে গত শনিবার (১১জানুয়ারি) ভোরে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাশিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতাকৃত বয়াতী শরিয়ত সরকার উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের পবন মিয়ার ছেলে।  পরে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ড শেষে গত (১৪জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। আগামী ১২ই ফেব্রুয়ারী মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য আদালতে দিন ধার্য্য করা হয়েছে।

এআর/টি এস/আর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি