১০:৩১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইয়াবার উপাদান থাকায় দুই ওষুধে বিশেষ নির্দেশনা

বিশেষ সংবাদদাতা     | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

ট্যাপেন্টাডল ও মিথাইলফেনিডেট হাইড্রোক্লোরাইড নামক দুটি ওষুধের অপব্যবহার রোধে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। এ দুটি ওষুধে ইয়াবার উপাদান রয়েছে, সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালে এমন প্রতিবেদন প্রকাশিত হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য ওষুধ প্রশাসন অধিদফতর এ নির্দেশনা প্রদান করে।

নির্দেশনার পরিপ্রেক্ষিতে ওষুধ প্রশাসন অধিদফতরের মাঠ পর্যায়ে হতে ট্যাপেন্টাডল ও মিথাইলফেনিডেট হাইড্রোক্লোরাইড নামে ওষুধ দুটি অপব্যবহার সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। তথ্য সংগ্রহের পর এগুলোর অপব্যবহার রোধকল্পে বিশেষজ্ঞ চিকিৎসক, উৎপাদনকারী প্রতিষ্ঠান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, স্বাস্থ্য অধিদফতর এবং অন্যান্য স্টেকহোল্ডারদের প্রতিনিধির সঙ্গে গত ১২ জানুয়ারি একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান।

মঙ্গলবার ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মতবিনিময় সভায় নিম্নলিখিত সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়-

১. বিশেষজ্ঞ চিকিৎসক যেমন- অনকোলজিস্ট, রিউমাটলজিস্ট (বাতরোগ বিশেষজ্ঞ), অর্থোপেডিক সার্জন, নিউরোলজিস্ট, মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞের ব্যবস্থাপত্র ছাড়া ট্যাপেন্টাডল বিক্রয় বা সেবন করা যাবে না।

২. লাইসেন্সপ্রাপ্ত হাসপাতাল বা ক্লিনিক এবং সরকারি ক্রয়ের ক্ষেত্রে ট্যাপেন্টাডল নামক ওষুধ সরবরাহ করা যাবে। এছাড়া অন্য কোথাও তা সরবরাহ করা যাবে না।

৩. বাজারে সরবরাহকৃত ট্যাপেন্টাডল সকল পাইকারি ও খুচরা ফার্মেসি থেকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রত্যাহার করতে হবে।
ট্যাপেন্টাডলের উৎপাদন ও বিতরণ সংক্রান্ত প্রতিবেদন উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ প্রতি মাসে ওষুধ প্রশাসন অধিদফতরে প্রেরণ করবে।

৪. সাইকিয়াট্রিক, পেডিয়াট্রিক সাইকোলজিস্ট এবং নিউরো মেডিসিন বিশেষজ্ঞদের ব্যবস্থাপত্র মোতাবেক মিথাইলফেনিডেট হাইড্রোক্লোরাইড- ৬৫ বিক্রয় করা যাবে। অর্থাৎ প্রেসক্রিপশন ছাড়া কোনোভাবে ওষুধটি বিক্রয় বা সেবন করা যাবে না।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি