০৮:১৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাউল শরিয়ত সরকারের জামিন নামঞ্জুর

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বাউল শরিয়ত সরকার (৩৫)এর জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মির্জাপুর থানা আমলী আদালতের বিচারক আকরামুল ইসলাম তার জামিন না মঞ্জুর করেন। 

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস আকবর খান জানান, তিনদিনের রিমান্ড শেষে মির্জাপুর থানা পুলিশ বাউল মরিয়ত সরকারকে আদালতে হাজির করাসহ জামিনে আপত্তি জানায়। 

পুলিশের জামিনের আপত্তিসহ বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা উল্লেখপূর্বক উপস্থাপনের পর আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করেন। মামলার পরবর্তী তারিখ ১২ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ঢাকা জেলার ধামরাই উপজেলার রৌহাট্টেক পীরে কামেল হযরত হেলাল শাহর ১০ম বাৎসরিক মিলন মেলায় পালাগানের অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাউল শরিয়ত সরকার। ওই পালাগান পরে ইউটিউবের মাধ্যমে ভাইরাল হয়। 

পালাগানে তিনি হযরত দাউদ নবী (আ.) ও মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগ এনে গত ৯ জানুয়ারি উপজেলার আগধল্যা গ্রামের শওকত আলীর ছেলে মাওলানা মো. ফরিদুল ইসলাম বাদী হয়ে মির্জাপুর থানায় তাকে শরিয়ত বয়াতির বিাংদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। 

গত ১১ জানুয়ারি সকালে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাশিল এলাকা থেকে বাউল শরিয়ত সরকারকে গ্রেফতার ও বিকেলে আদালতে পাঠানোসহ ১০দিনের রিমান্ড আবেদন করে।

পালাগানে শরিয়ত সরকার বলেন, গান-বাজনা হারাম কোরআনে কোথাও লেখা নেই। এছাড়া দাউদ নবী কোনো নবী নন, তিনি বয়াতি ছিলেন। রাসুল (সা.) গান না শুনে ঘুমাইতেন না।

তিনি আরও বলেন, নবীজি (সা.) আবু মুসা আশয়ারী (রা.)-কে ২৩ রকমের গানের বাদ্যযন্ত্র হাদিয়া প্রদান করেছেন। ওইসব বাদ্যযন্ত্র দাউদ নবিজির ছিল। মসজিদের ইমাম ও ইসলাম ধর্ম নিয়েও ভুল ব্যাখ্যা দেন তিনি।

ওই পালাগান অনুষ্ঠানে বাউলশিল্পী আরও বলেন, যারা নামাজ পড়ে সেজদা দিয়ে কপালে কালো দাগ করে, তাদের কপাল থেকে ১১৩টি কিরা (একধরনের পোকা) বের হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি