১১:৪২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাংবাদিকদের ওপর হামলা

জুয়াড়ুদের শাস্তির দাবীতে গণস্বাক্ষর ও পত্রিকার কাটিং প্রদর্শণী

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১২ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভুঞাপুরে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত জুয়াড়ু সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গণস্বাক্ষর ও দৈনিক পত্রিকা এবং অনলাইন পত্রিকার কাটিং প্রদর্শণী কর্মসূচী পালন করা হয়েছে। 

রোববার (১২ জানুয়ারি) ভুঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে বেলা ১১টার দিকে  ভুঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই  কর্মসূচী পালিত হয়। 

গণস্বাক্ষর কর্মসূচীতে হাজারো শ্রেণী পেশার মানুষ দোষীদের শাস্তি চেয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে গণস্বাক্ষর লিপিতে স্বাক্ষর করেছেন। 

এসময় ঘটনার পর থেকে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে প্রচারিত সংবাদগুলোর কাটিং প্রদর্শণীর আয়োজন করা হয়। 

এসময় গণস্বাক্ষর ও পত্রিকা কাটিং প্রদর্শণীতে উপস্থিত ছিলেন, ইবরাহীম খাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুস সালাম, অজুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, সাবেক অধ্যাপক মির্জা মহিউদ্দীন আহমেদ, ভুঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, প্রেসক্লাবের সহসভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাংবাদিক মিজানুর রহমান, শফিকুল ইসলাম শাহীন প্রমুখ। 

এছাড়া কর্মসুচীতে সংহতি প্রকাশ করে প্রদর্শণীতে অংশগ্রহণ করে গ্রাম পাঠাগার আন্দোলন, সেচ্ছাসেবী সংস্থা প্রতিভা ছাত্র সংগঠন ও ইবরাহীম খাঁর আলোকিত ভুঞাপুর গ্রুপের সদস্যরা। 

উল্লেখ্য, গত ২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাঁশবন এলাকায় জুয়া আসরের ছবি ও ভিডিও ধারনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারর্সন আশিকুর রহমান, বার্তাটোয়েন্টিফোর.কম ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরো দুইজন আহত হয়। 

এসময় ডিবিসির একটি ক্যামেরা ভাঙচুর এবং অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। এছাড়া ডিবিসির বুম (মাইক্রোফোন) ভাঙচুর করা হয়। এঘটনায় বৃহস্পতিবার রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াড়ু প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামী করে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জুয়াড়ির বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি