০৭:৪৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে পাঠ্যপুস্তক উৎসব 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলের প্রতিটি স্কুলে স্কুলে পাঠ্য পুস্তক উৎসব উপযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে শহরের জেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আজিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। 

এ ছাড়া ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এ বছর টাঙ্গাইল জেলায় ৪ লাখ ৪৫ হাজার ১৪০ জন প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ২১ লাখ ১৮ হাজার ৬৯৯ টি বই এবং প্রাক-প্রাথমিক ৭২ হাজার ৯৫৮ জন শিক্ষার্থীদের মধ্যে ৭২ হাজার ৯৫৮ টি বই বিতরণ করা হয়। এ ছাড়া ৪ লাখ ৪৮ হাজার ৮২১ জন মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৬০ লাখ ২৪ হাজার ৩০৯ টি বই বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি