০৯:০৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুর উপজেলা শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৯ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

২৯ ডিসেম্বর ২০১৯, রবিবার, সকাল সাড়ে ১০ টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুরের উদ্যোগে প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে উপজেলা শিক্ষা কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

উপজেলা উপজেলা শিক্ষা অফিসার  মুহাম্মদ শফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: হাবিুবর রহমান চৌধুরী’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সভাপতি মো: বজলুর রশিদ খান। 

এসময় সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক মো: আব্দুল লতিফ সনাকের সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের উদ্যোগে মধুপুর পৌরসভার অন্তর্গত ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ও ব্যবস্থাপনা বিষয়ক সরেজমিন পর্যবেক্ষণমূলক জরিপ প্রতিবেদন উপস্থাপন করে ১৩টি সুপারিশ তুলে ধরেন। অতপর জরিপ প্রতিবেদনে প্রাপ্ত ফলাফলের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সহ-সভাপতি মো: আব্দুল মালেক, সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম, শিক্ষা অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম খান ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ।

আলোচনায়, সনাক সভাপতি মো: বজলুর রশিদ খান বলেন, জরিপ পর্যবেক্ষণ ও সুপারিশের আলোকে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা প্রশাসনের কার্যকর নজরদারি বৃদ্ধি ও প্রয়োজনীয় উদ্যোগ নেয়া প্রয়োজন বলে সনাক মনে করে। কেননা, আমরা শুধুমাত্র শহর সন্নিবেশিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর চিত্র এখানে দেখতে পাচ্ছি যাতে উন্নয়ন ঘটানোর সূযোগ রয়েছে। 

এছাড়া চলমান অবস্থায় বর্তমান সরকারের টেকসই উন্নয়ন অভীষ্টের লক্ষ্য পূরণের সাথেও সাংঘর্ষিক। সুতরাং সহজেই অনুমেয় যে শহরতলী এবং দূরবর্তী অঞ্চলে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সার্বিক অবস্থা ঠিক কী রকম। এসময় উপজেলা শিক্ষা অফিসার সনাকের পর্যবেক্ষণ ও সুপারিশসমূহ বিশেষভাবে আমলে নিয়ে যথাযথ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে সনাককে আশ্বস্ত করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি