০৭:৪৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে ১৪৪ ধারা জারি

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২১ নভেম্বর ২০১৬ | | ১৬৬৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

পৌর এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছে প্রশাসন সূত্র।

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির দুটি পক্ষ উপজেলা মিলনায়তনে একই সময় সম্মেলনের আহবান করায় এতে দুটি গ্রুপের সংঘর্ষের আশঙ্কা থাকায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম জানান, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এর পাশাপাশি উপজেলার পৌর শহরের গুরুত্বপূর্ণস্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ ছয় বছর পর আজ সোমবার সখীপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন হওয়ার কথাছিল। সম্মেলনকে ঘিরে দু’দিন ধরে উপজেলা বিএনপির দুটি গ্রুপের মারমুখী অবস্থানের সৃষ্টি হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি