০৮:০৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সোনালী ব্যাংক এলেঙ্গা ও করটিয়া শাখার উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে সোনালী ব্যাংক লিমিটেডের দুটি শাখার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে এলেঙ্গা বাজারের ভূয়াপুর রোডস্থ সোনালী ব্যাংক কার্যালয়ে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে উদ্বোধন করেন বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ পরিচালক  বীর মুক্তিযোদ্ধা ড. মো. নূরুল আলম তালুকদার।

পরে এলেঙ্গা রিসোর্ট হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সোনালী ব্যাংক ময়মনসিংহ অফিস জেনারেল ম্যানেজার মো. ছায়েফ উদ্দিন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. এবনুজ জাহান, এলেঙ্গা পৌরসভার মেয়র মো. নূর-এ-আলম সিদ্দিকী, ঢাকা সোনালী ব্যাংক প্রধান কার্যালয়’র জেনারেল ম্যানেজার মো. নুরুল ইসলাম, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক’র বিভিন্ন শ্রেনীর কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

এরপর বিকেলে টাঙ্গাইল সদর উপজেলা করটিয়ায় সোনালী ব্যাংক লিমিটেডের সাদৎ বাজারে ১২২০তম শাখা উদ্বোধন করবেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, কালিহাতী উপজেলার এলেঙ্গা বাজারে সোনালী ব্যাংক লিমিটেডে’র ১২১৯তম আর সদর উপজেলার করটিয়া সাদৎ বাজারে ১২২০তম শাখা উদ্বোধন হয়েছে। 

এ নিয়ে টাঙ্গাইলে ব্যাংকটির মোট শাখা হলো ৩২টি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি