০৬:৩৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হানাদার মুক্ত দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। 

বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে টাঙ্গাইল মুক্ত দিবস পালিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সংগঠক ফজলুর রহমান খান ফারুক। 

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসনের সংসদ সদস্য তানবির হাসান ছোট মনির, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন। 

পরে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, মুক্তিযোদ্ধা ও ষাটের দশকের অন্যতম কবি বুলবুল খান মাহবুব প্রমুখ।

এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আসা উপজেলা কমান্ডার, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এ উপলক্ষে বিকালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের করা হয়েছে। এ সভায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি উপস্থিত থাকবেন।

এইদিনে টাঙ্গাইলে উত্তোলন হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। টাঙ্গাইল শহর সম্পূর্ণ হানাদারমুক্ত হয়। হাজার হাজার মানুষ নেমে আসে রাস্তায়। জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে ওঠে টাঙ্গাইল। ৪৮ বছর আগে এই দিনটি টাঙ্গাইলবাসীর জন্য এনেছিল বিজয়ের বার্তা। (১১ ডিসেম্বর) উপলক্ষে টাঙ্গাইল পৌরসভা (১৬ ডিসেম্বর) পর্যন্ত ৬ দিনব্যাপী হানাদারমুক্ত দিবস ও বিজয় দিবস উদযাপনের আয়োজন করেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি