১১:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে দুর্নীতি প্রতিরোধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই শ্লোগানকে ধারণ করে টাঙ্গাইলের ধনবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস  উপলক্ষে মানববন্ধন করা হয়েছে। 

ধনবাড়ী উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি ধনবাড়ী উপজেলা শাখার যৌথ উদ্যাগে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন পালিত হয়।

এ মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা উপজলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, দুদকের সহকারী পরিদর্শক মাহমুদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, উপজেলা দুর্নীতি  প্রতিরোধ কমিটির সভাপতি প্রফুল্ল চন্দ্র বসাক, সাধারণ সম্পাদক মো. শামছুল হক, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের সাবেক প্রধান শিক্ষক মীর আশরাফ হোসেন প্রমূখ।

মানববন্ধনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি‘র সদস্য, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি