০৫:৪৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাজানো নাটক দাবী আ.লীগের

আ.লীগের দেড়শতাধিক কর্মী-সমর্থকের বিএনপিতে যোগদান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৮ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দেড়শতাধিক কর্মী-সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছে বিএনপি। তবে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জানানো হয়েছে তারা আওয়ামীলীগের কেউ ছিলেন না; বিএনপিই করতেন। এটা তাদের সাজানো নাটক। 

রবিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ওই ইউনিয়নের ১২৮ জন আওয়ামীলীগ কর্মী সমর্থক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদা সিদ্দিকীর হাতে ফুলেল তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন বলে জানা গেছে।

বিএনপি দলীয় সূত্র মতে, রবিবার ওই ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।  এতে সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী প্রধান অতিথি ছিলেন। 

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজল মিয়ার সভাপতিত্বে কর্মী সমাবেশে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম নয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আব্দুস সামাদ, ভাওড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সহিদুর রহমান খান সাইদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ বক্তৃতা করেন।

সমাবেশে বহুরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বড়গবড়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক মোহাম্মদ আওলাদ হোসেন, রাকিবুল হাসান ঠান্ডু, বুদ্দু মিয়া, নায়েব আলী ও আমির হোসেনসহ ১২৮ জন আওয়ামীলীগ কর্মী-সমর্থক বিএনপিতে যোগদান করেন।

বিএনপিতে যোগদান করা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলেন, সম্প্রতি বিভিন্ন ওয়ার্ডে আওয়ামীলীগের সম্মেলন হয়েছে।  কিন্তু সেখানে দলের জন্য যারা ত্যাগী তাদের কোন পদ দেওয়া হয়নি।  তাই ক্ষোভে তারা দল ত্যাগ করেন।

এদিকে বিএনপিতে যোগদানকারীদের সম্পর্কে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন বলেন, তারা আওয়ামীলীগের কোনস্তরের কোন কমিটির কোন সদস্য না। তারা পূর্বে থেকেই বিএনপি করতো।  যোগদানের বিষয়ে বিএনপি সাজানো নাটক বলে তিনি উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি