০৭:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভাসানীতে বিনাভাড়ায় যাতায়াত করবে পরীক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক ছাত্র-ছাত্রীসহ সঙ্গে থাকা অভিভাবকদের বিনাভাড়ায় যাতায়াতের উদ্যোগ গ্রহণ করেছে টাঙ্গাইল জেলা অটোরিক্সা-অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন। আগামী ৬ ও ৭ ডিসেম্বর দিনব্যাপি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করাসহ মানবতার কল্যাণে সংগঠণের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন টাঙ্গাইল জেলা অটোরিক্সা-অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ আমিনুর রহমান আমিন।

এ পরিবহন সেবা প্রসঙ্গে তিনি বলেন, ইতোপূর্বে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের সময় মত কেন্দ্রে পৌছাতে না পারাসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার মত অসংখ্য সমস্যার কথা শোনা গেছে। এছাড়াও টাঙ্গাইলের অতিথিদের এ দরণের জিম্মি করে আদায় করা হয়েছে ইচ্ছে মত ভাড়া। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পরীক্ষার্থী আর অভিভাবকদের ওই বঞ্চনা দূর করতে এ বছরই প্রথম গ্রহণ করা হলো এই পরিবহন সেবা। 
এ সময় তিনি বলেন, বিনা পারিশ্রমিকে এই পরিবহন সেবা কেন দেবেন শ্রমিকরা, এ বিষয়টি মাথায় রেখে সংগঠণের পক্ষদের এ সেবায় নিয়োজিত শ্রমিকদের পরিবহনের মালিক ভাড়াসহ চালক খরচ পরিশোধ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটের ১৫ টি বিভাগে ৮১৫ টি আসনের জন্য মোট পরীক্ষার্থী সংখ্যা ৬০৩৬৬ জন। এমসিকিউ পদ্ধতিতে ০৬ ডিসেম্বর সকালে ‘এ’ ইউনিট মোট ২৬ টি কেন্দ্রে ও বিকেলে ‘বি’ ইউনিট মোট ৩৪ টি কেন্দ্রে এবং ০৭ ডিসেম্বর সকালে ‘সি’ ইউনিট মোট ১৪ টি কেন্দ্রে ও বিকেলে ‘ডি’ ইউনিট মোট ৯ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি