০৯:০০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঢাকাটাইমস সম্পাদককে প্রাণনাশের হুমকি

ঘাটাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

দৈনিক ‘ঢাকাটাইমস’, অনলাইন নিউজপোর্টাল ‘ঢাকাটাইমস২৪ডটকম’ ও  সাপ্তাহিক ‘এই সময়’ পত্রিকার সম্পাদক আরিফুর রহমান দোলনকে চাঁদা চেয়ে প্রাণনাশের হুমকির প্রতিবাদে  ঘাটাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়। আজ সোমবার  সকাল ১১টায় ঘাটাইল প্রেসক্লাবের  উদ্যোগে ঢাকাটাইমস-এর ঘাটাইল প্রতিনিধি রেজাউল করিম খান রাজু”র পরিচালনায় ঘাটাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন  হয়।
 
মানববন্ধনে উপস্থিত ছিলেন-ঘাটাইল প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম (কালের কণ্ঠ), সহ -সভাপতি  খান ফজলুর রহমান (দৈনিক যুগান্তর), সাধারণ সম্পাদক মো.নুরুজ্জামান মিঞা (দৈনিক ইত্তেফাক) ,নিউজ২৪টিভির জেলা প্রতিনিধি আতিকুর রহমান,সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ(দৈনিক দিনকাল) ,যুগ্ন সম্পাদক  আব্দুল লতিফ ( দৈনিক আমার সংবাদ), অর্থ সম্পাদক মো.মাসুম মিয়া (দৈনিক সমকাল),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক  মনোয়ার হোসেন সোহেল (দৈনিক জনতা), খাইরুল ইসলাম(বাংলাদেশ টুডে) প্রমুখ। মানববন্ধন শেষে প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, শীর্ষ সন্ত্রাসী শাহাদাত ও সুব্রত বাইন পরিচয় দিয়ে সাংবাদিক আরিফুর রহমান দোলনের কাছে চাঁদা দাবি অত্যন্ত উদ্বেগের বিষয়। যখন দেশে সন্ত্রাসী, চাঁদাবাজ, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে ‘শুদ্ধি অভিযান’ চলছে, তখন এ ধরণের ঘটনা নতুন করে আতঙ্কের জন্ম দেয়। সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান সাংবাদিকরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি