০৯:০৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভুল তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির দিন শেষ-একাব্বর এমপি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি বলেছেন ‘ভুল তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির দিন শেষ।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান কেউ মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রবিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে মুক্তিযোদ্ধা পুন: যাচাই-বাছাই কার্য়ক্রমে অংশ নিয়ে তিনি সাংবাদিকের এসব কথা বলেন। শনিবার থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্য়ক্রম শুরু হয়েছে। সোমবার এ কার্যক্রম শেষ হবে।

সূত্র জানান, মির্জাপুর উপজেলায় ৮৮২জন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন।বাদ পড়া মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির জন্য সরকার ২০১৪ সালে অনলাইলে আবেদনের সুযোগ দেন। পরে ২০১৭ সালে ওই আবেদন  যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। এতে প্রায় ৮০০ জন অংশ নেন। যাচাই-বাছাই শেষে এ সংক্রান্ত সেই সময়ের কমিটি মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার জন্য ৯৪ জনের নাম সুপারিশ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) পাঠায়। কিন্তু সুপারিশকৃতদের সংখ্যা সরকারি বিধানের অতিরিক্ত হওয়ায় ওই তালিকা পুন: যাচাই-বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়।সে মতে সরকারি বিধান অনুযায়ী গঠিত বর্তমান কমিটি শনিবার থেকে মির্জাপুরে মুক্তিযোদ্ধা পুন: যাচাই-বাছাই শুরু হয়েছে।

যাচাই-বাছাই কমিটিতে সভাপতি হিসেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন এমপি, সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক ও টাঙ্গাইল জেলা প্রশাসকের পক্ষে দেওয়ান আবু নাছের রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি