০১:০৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

নাগরপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১১টি প্রতিষ্ঠানকে ৪৩হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ (১৯নভেম্বর)  বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইফতেখার আলম রিজভী এঅভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এসময় নাগরপুর বাজার মেইনরোডে মিষ্টিপট্টিতে অবস্থিত রঞ্জন মিটান্ন ভান্ডার , খোকা ঘোষের মিষ্টির দোকান ও গোপাল মিষ্টান্ন ভান্ডারকে ওজনে কারচুপি, পণ্যের গায়ে খুচরা মূল্য, মেয়াদ ও উৎপাদন তারিখ না থাকায় ২০হাজার টাকা জরিমানা, নকল পণ্য বিক্রি করায় লামিয়া কসমেটিকস এন্ড ভ্যারাইটিজ স্টোর ও মেসার্স জুই কসমেটিকসকে ৮হাজার টাকা এবং ৪মুরগী ব্যবসায়ীকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১৫হাজার টাকা করে জরিমানা করে।
সহকারী পরিচালক মো. ইফতেখার আলম রিজভী বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করতে আমাদের এ অভিযান সারা বছর অব্যহত থাকবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি