০৮:১১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মিথ্যা মামলার প্রতিবাদে

ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৬ মে ২০১৬ | | ৫৫
ছবি : প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি কর্তৃক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে সমবায় সুপার মার্কেট এর ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার সকালে শহরের সমবায় সুপার মার্কেটের সামনে থেকে ব্যবসায়ী মালিক সমিতি এ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে সমবায় মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক বরাবরে তারা স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সমবায় সুপার মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম আহবায়ক শাহ আলম খান, সদস্য আব্দুর রাজ্জাক খান, দেলোয়ার হোসেনসহ সাধারন ব্যবসায়ীরা।

স্মারকলিপি থেকে জানা যায়, টাঙ্গাইল সমবায় ব্যাংক লিমিটেডের সাবেক সভাপতি কুদরত-ই-এলাহী খান বেআইনীভাবে সমবায় সুপার মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির আহবায়ক রাহেলা জাকিরসহ কয়েকজনের বিরুদ্ধে জেলা যুগ্ম জজ আদালতে একটি মানহানির মামলা করেছেন। এরই প্রতিবাদে ব্যবসায়ীরা এ কর্মসূচী পালন করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি