০৮:১২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে টুয়েলভের নতুন শো-রুম উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল শহরে জেলা সদর রোড আকুর টাকুর পাড়ায় বাংলাদেশের অন্যতম ফ্যাশন হাউজ টুয়েলভ এর নতুন শো-রুম বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ৯ দিন ব্যাপী আকর্ষণীয় ছাড় দিয়ে উদ্বোধন হয়েছে।

বুধবার বিকেলে জেলা সদর রোড আকুর টাকুর পাড়ায় ফ্যাশন হাউজ টুয়েলভ শো-রুমে ফিতা ও কেক কেটে উৎসবমুখর পরিবেশে এ শো-রুমটি উদ্বোধন করেন চিত্রতারকা ফেরদৌস ও পূর্ণিমা। 

এ সময় উপস্থিত ছিলেন টুয়েলভ ক্লদিংয়ের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ হিল রাকিবসহ আন্যান্য ডিরেক্টরগন। 
উদ্বোধনের পর চিত্রতারকা ফেরদৌস ও পূর্ণিমা শো-রুমটি ঘুরে দেখেন। এ সময় অনেককে প্রিয় তারকার সাথে সেলফি তুলতেও দেখা যায়।

টুয়েলভ ক্লদিং, টিম গ্রুপের ১২তম প্রতিষ্ঠান ২০১২ তে টুয়েলভ ক্লদিং- এর যাত্রা শুরু হলেও টিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ হিল রাকিব এর সরাসরি তত্বাবধানে ২০১৮ তে টুয়েলভ নতুন রুপে যাত্রা শুরু করে। 

টুয়েলভের শো-রুম রয়েছে ঢাকার ওয়ারী, ধানমন্ডি, উত্তরা, যমুনা ফিউচার পার্ক, বনশ্রী এবং বসুন্ধরা শপিং মল সব মিলিয়ে বর্তমানে টুয়েলভের ৭ টি শাখা আছে। 

এছাড়াও ঢাকার বাইরে ফেনী, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা এবং বগুরাতে রয়েছে টুয়েলভের আরো ৫ টি শাখা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি