০৯:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শাইল-সিন্দুর খালে,মাছ ধরা উৎসব

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী শাইল-সিন্দুর খালে মাছ ধরা উৎসব পালন করেছে স্থানীয় মৎস্যপ্রেমীরা। 

প্রতি বছরই এ উৎসবের আয়োজন করে থাকে তারা। মাছ ধরার এ উৎসবকে ঘিরে প্রায় মাসাধিকাল মৎস্যপ্রেমীদের মধ্যে প্রচারণা থাকে। 

নির্ধারিত একটি দিন ধার্যই হয় মাছ ধরার।  দিনটিই ছিল গতকাল শনিবার।  এ দিন সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কাকড়াজান ইনিয়নসহ বিভিন্ন গ্রামের লোকজন মাছ ধরার উৎসবে উপস্থিত হয়ে মাছ শিকার করেন শাইল-সিন্দুর খালে।

জানা যায়, প্রতিবছরের মতো এবারও শীত মৌসুমে খাল ও বিলের পানি কমতে শুরু করায় হামিদপুর, কচুয়া, বড়চওনা, সাড়াশিয়া, কালমেঘা, মহানন্দনপুর, শ্রীপুর, বাসারচালা, কুতুবপুরসহ আশপাশের গ্রামের মুরব্বিরা বৈঠক বসে মাছ ধরার উৎসবের তারিখ নির্ধারণ করেন। 

নির্ধারিত ওই দিনে শত শত লোক পলো, জাল, দড়ি ও মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে দলবদ্ধভাবে নির্ধারিত খালে হাজির হয়। 

ওই মাছ ধরা উৎসবে শিকারিদের অনেকেই বোয়াল, মিনার কাপ, শোলসহ দেশীয় প্রজাতির বিভিন্ন ধরণের মাছ ধরেছে। 

পলো দিয়ে পানিতে একের পর এক চাপ দেওয়া আর হৈ-হুল্লোড় করে সামনের দিকে অঘোষিত ছন্দের তালে তালে এগিয়ে যাওয়া চিরচেনা গ্রামবাংলার অপরূপ সৌন্দর্যময় এক অন্যরকম দৃশ্যের সৃষ্টি হয়।  উৎসবে পলো ছাড়াও ফার জাল, ছিটকি জাল, ঝাঁকি জাল ইত্যাদি দিয়েও মাছ ধরে অনেকে।

এ বিষয়ে বাঘেরবাড়ি গ্রামের মোহাম্মদ আলী বড় একটি শোল ধরে মন্তব্য করেন, পলো দিয়ে মাছ ধরার আনন্দই আলাদা। আমরা প্রতি বছর এ সময় মাছ ধরি। এটি আমাদের একটি উৎসব।

কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ জানান, প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পলো দিয়ে মাছ ধরার উৎসব উদযাপিত হয়ে থাকে।  মৎস্যপ্রেমীরা এটি আনন্দ উৎসব হিসেবে গ্রহণ করেছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি