১০:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জরিমানা নয় আইনের প্রতি শ্রদ্ধাশীল করাই মূল লক্ষ্য-ডিআইজি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

জরিমানা আদায় সরকারের লক্ষ্য নয়। আইনের প্রতি শ্রদ্ধাশীল করাই মূল লক্ষ্য। 

নতুন সড়ক পরিবহণ আইন বাস্তবায়নে জরিমনা আদায়ের ক্ষেত্রে পুলিশ সদস্যরা অপরাধে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেয়া হবে। 

সোমবার বিকালে টাঙ্গাইলে ই-ট্রাফিকিং সিস্টেম উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এ কথা বলেন।

তিনি আরো বলেন, কোন পুলিশ সদস্য সাধারণ মানুষকে হয়রানি করলে প্রচলিত আইন অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে। আইন সবার জন্য সমান। 

সাধারণ মানুষ একটি অপরাধ করলে যে শাস্তি বিধান রয়েছে ঠিক তেমনি পুলিশের জন্যও একই আইন। পুলিশে চাকুরীর ক্ষেত্রে সে যদি কোন পুলিশ দুর্নীতি করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, মহাসড়কে থ্রি হুইলসহ রেজিষ্ট্রেশন ও ফিটনেসবিহীন কোন প্রকার গাড়ি চলাচল করবে না। 

চললে চলতি আইনে মামলা দায়ের করা হবে। এছাড়া বৈধ থ্রি হইলের জন্য নির্দিষ্ট সড়ক রয়েছে। ওইসব সড়কেই এসব গাড়ি চলাচল করতে পারবে। 

টাঙ্গাইলে জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল-ভূয়াপুর-গোপালপুর-২ আসনের সংসদ সদস্য তানভির হাসান ছোট মনির, টাঙ্গাইল-কালিহাতী-৪ আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ ও জেলা উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি এবং কমিউনিটি পুলিশের প্রতিনিধিগণ ।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি