০৭:১১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দুই অনুষ্ঠানে যোগ দিতে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ টাঙ্গাইল এসে পৌছেছেন

আরিফ উর রহমান টগর | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৩ নভেম্বর ২০১৬ | | ৩৫০৪
, টাঙ্গাইল :

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই অনুষ্ঠানে যোগ দিতে আজ রোববার টাঙ্গাইল এসে পৌছেছেন। প্রথমে তিনি টাঙ্গাইল জেলা বার সমিতির ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন। পরে বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে যোগ দেবেন।

এদিকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজে উঠেছে টাঙ্গাইল শহর ও মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো টাঙ্গাইল জুড়ে।

সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি এবং মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলামনাহিদ ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

সমাবর্তন বক্তাহিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

দ্বিতীয় সমাবর্তনে পাঁচটি অনুষদের মধ্যে চারটি অনুষদের ১২টি বিভাগের বিএস.সি.(সম্মান/ইঞ্জিনিয়ারিং), বিবিএ ও স্নাতকোত্তর পর্যায়ে ৫১টি ব্যাচের ৯৮৭ জন শিক্ষার্থীকে স্নাতক ও ৪৯৯ জন শিক্ষার্থীকে স্নাতকোত্তরসহ মোট ১৪৮৬ জনকে ডিগ্রি দেয়া হবে। এছাড়াও শিক্ষাজীবনে অনন্য কৃতিত্বের জন্য ২১ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর ও ডিন্স অ্যাওয়ার্ড দেয়া হবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিন বলেন, সমাবর্তন একজন শিক্ষার্থীর জীবনে একটি স্মরণীয় দিন। সমাবর্তন অনুষ্ঠানকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি শেষহয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি