১০:১৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবি’র সহকারী প্রক্টর মাহবুবুর রহমান

মোঃ রিয়াজ উদ্দিন রিপন | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১২ নভেম্বর ২০১৬ | | ৯৬১
, টাঙ্গাইল :

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো: মাহবুবুর রহমান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন।

আগামী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়। মাহবুব একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, মাহবুব ২০০৪ সালে গন্ধর্বপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৬ সালে ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০১৩ সালের ২৯ এপ্রিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। মাহবুব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেব্রিক ম্যানুফেকচারিং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি শাখা থেকে প্রথম স্থান অর্জন করেছিলেন।

মাহবুব বলেন, আমি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। এ বিশ্ববিদ্যালয়ই আমার পরিচয়। এ বিশ্ববিদ্যালয়কে প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে নিজের সবটুকু দিয়ে কাজ করতে চান বলেও জানান তিনি।

নিজ বিভাগ সম্পর্কে মাহবুব বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একটি সম্ভাবনাময় একটি বিভাগ। টেক্সটাইলের বিভিন্ন বিশেষায়িত বিষয় নিয়ে নতুন নতুন গবেষণা হচ্ছে। এ বিভাগও পিছিয়ে নেই। টেক্সটাইলের সার্ফেস মডিফিকেশন ও টেক্সটাইল কম্পোজিট নিয়ে অধিক গবেষণা করতে চান মাহবুব।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি