০৭:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে সাংবাদিক সন্তোষ দত্তের বাবার মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১২ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক, দৈনিক সংবাদ-এর গোপালপুর প্রতিনিধি, দৈনিক ভোরের কাগজ ভূঞাপুর প্রতিনিধি ও সাপ্তাহিক পূর্বাকাশ পত্রিকার স্টাফ রিপোর্টার সন্তোষ কুমার দত্তের পিতা ‘ফলদার প্রাণপুরুষ শ্যামবাবু’ নামে খ্যাত ভূঞাপুরের ফলদা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবু শ্যাম শংকর দত্তের ৯ম মৃত্যুবার্ষিকী রোববার (১৩ অক্টোবর)। 

জানা গেছে, বর্ণাঢ্য জীবনের অধিকারী অসাম্প্রদায়িক, প্রগতিশীল চিন্তার ধারক প্রয়াত বাবু শ্যাম শংকর দত্ত দুই মেয়াদে ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিন মেয়াদে ইউপি সদস্য ছিলেন। 

ফলদার উন্নয়নের রূপকার বাবু শ্যাম শংকর দত্তের প্রত্যক্ষ ও ঐকান্তিক সহযোগিতায় ফলদায় সকল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তিনি ফলদা আশরাফুল উলুম নেজামিয়া মাদরাসা ও মসজিদের জন্য প্রায় দুই কোটি টাকার জমি দান করে করেছেন। যার কারণে অত্র এলাকার হিন্দু মুসলমানদের সম্প্রীতি ব্যাপক সুদৃঢ় হয়েছে। তাঁর নেতৃত্বে প্রায় ১ যুগ সময়কাল হাজার হাজার চক্ষু রোগী বিনামূল্যে অপারেশন ও চক্ষু সেবা পেয়েছেন। 

এছাড়া ১৯৯৬ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের সময়ে গোপালপুর অঞ্চলে তিনি সার্বিক ত্রাণ বিতরণের ব্যবস্থা করেছিলেন। 

মহান মুক্তিযুদ্ধে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে দরিদ্র জনসাধারণের জন্য লংগরখানা খুলে অসহায় মানুষের খাদ্যের ব্যবস্থা করেছিলেন।  

তাঁর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পন, গীতা পাঠ, ধর্মীয় কীর্তন, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানাদি অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে গেছে। তাঁর পরিবারবর্গ প্রয়াত বাবু শ্যাম শংকর দত্তের আত্মার শান্তি কামনায় সকলের আশীর্বাদ চেয়েছেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি