০৯:০০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় মোহাম্মদ সা’দাৎ আলী খান পন্নী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের(প্রতিবন্ধী স্কুল) উদ্যোগে শুক্রবার(১১ অক্টোবর) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যম্প অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে বাক, দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়। 

মোহাম্মদ সা’দাৎ আলী খান পন্নী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য সাজ্জাদ করিম খানের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, করটিয়া ইউপি চেয়ারম্যান মো. খালেকুজ্জামান চৌধুরী মজনু। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রয়াত বায়েজিদ খান পন্নীর কন্যা ডা. উম্মতিজান মাখছুমা পন্নী, মুক্তিযোদ্ধা মানব কল্যাণ ফাউনডেশনের যুগ্ম-সম্পাদক এসএম শামছুল হুদা, প্রভাষক ডা. মাহবুব আলম মাহাফুজ, প্রধান শিক্ষিকা আয়শা বেগম, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য এনামুল হক বাপ্পা ও কোষাধ্যক্ষ আইনুল হক প্রমুখ। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন আবুল বাশার আনোয়ার। মেডিকেল ক্যাম্পে শতাধিক প্রতিবন্ধীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়। 

উল্লেখ্য, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের অকালপ্রয়াত সন্তান সা’দাৎ আলী পন্নীর স্মরণে ১৯৯১ সালে এ প্রতিবন্ধী স্কুলটির প্রতিষ্ঠাকাল থেকে প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি