০৮:৫৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধানক্ষেতে কিটনাশক প্রয়োগ করতে গিয়ে প্রাণ গেল কৃষকের

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৯ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে আমন ধানক্ষেতে স্প্রে মেশিন দিয়ে কিটনাশক (বিষ প্রয়োগ) প্রয়োগ করতে গিয়ে বিষক্রিয়ায় নুরুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার জামুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় ইউপি মেম্বার বন্দেছ আলী বলেন, নুরুল ইসলাম মূলত একজন কৃষক। আমন ধান ক্ষেতে পোকায় আক্রমণ করায় সে সকালে বাজার থেকে কীটনাশক (বাসোডিন) কিনে আনেন। 

কীটনাশক জমিতে স্প্রে করার জন্য সে একই গ্রামের সেলিমের কাছ থেকে কীটনাশক প্রয়োগের স্প্রে মেশিন ভাড়া করেন। বুধবার দুপুরের দিকে স্প্রে মেশিনে কীটনাশক মিশ্রিত পানি ভর্তি করে ধান ক্ষেতে প্রয়োগ করার জন্য ক্ষেতে নিয়ে যান। মুখে মুখোশ না দিয়ে ধান ক্ষেতে কীটনাশক স্প্রে করা শুরু করেন। কীটনাশক স্প্রে করার সময় হঠাৎ ধমকা হাওয়া শুরু হয়। উল্টো দিক থেকে বাতাস বইতে শুরু করলে কীটনাশক মিশ্রিত পানি তার নাক, মুখ ও চোখে লাগে। 

স্প্রে করা অবস্থায়ই নুরুল ইসলাম ধান ক্ষেতে লুটিয়ে পড়েন। ঘটনাটি তার ছেলে ও আশেপাশের লোকজন দেখতে পেয়ে দ্রুত ধান ক্ষেতে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে কৃষিবিদ হাসান ইমাম বলেন, মুখে কাপড় না বেধে অনিরাপদ অবস্থায় কীটনাশক প্রয়োগ করার কারণে বিষক্রিয়ায় তার মৃত্যু হতে পারে। তবে মারা যাওয়ার সঠিক কারণ ময়নাতদন্তের রির্পোট পেলে বলা যাবে। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি