১২:০৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আবরার হত্যার বিচারের দাবিতে টাঙ্গাইল ছাত্রদলের বিক্ষোভ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৯ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

ছাত্রলীগের বর্বরোচিত নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল। 

বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল ভিক্টোরিয়া রোডস্থ বিএনপি অফিসের সামনে বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল এসে সমবেত হয় পরে বিএনপি অফিসের সামনে পথসভার আয়োজন করে তারা।

পথসভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক একিউ মনিরুল হকসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।

অপর দিকে, টাঙ্গাইল ছাত্রদলের একাংশের উদ্যেগে ছাত্রলীগের বর্বরোচিত নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদলের একাংশের নেতা কর্মীরা।

বুধবার সকালে টাঙ্গাইল স্থানীয় পৌর উদ্যানের সামনে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে সমবেত হয় পরে এখানেই বিক্ষোভ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, সহ সাংগঠনিক সম্পাদক একেএম আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান টুটুল, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এম এ বাতেন, সহ-আপ্পায়ন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আলী, সদস্য রাশেদ সিদ্দিকী, রিফাত, আকাশ প্রমুখসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি