০৮:৫১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন সহকারি পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

পঞ্চমীর ঘট বসার মধ্য দিয়ে শারদীয় দূর্গা উৎসবের আনুষ্ঠিকতা শুরু হয়ে গেছে। 

আগামী শুক্রবার দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দূর্গা পূজার মূল পর্ব। শারদীয় দূর্গা পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষনে বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপঙ্কর ঘোষ। এ সময় সনাতন ধর্মীয় নেতারা পুলিশ সুপারকে  শুভেচ্ছা জানান।

পরে সহকারি পুলিশ সুপার এসময় বিভিন্ন পূজা মন্ডপের পূজারী এবং আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন। তিনি উৎসব পালনে কোন রকম সমস্যা হলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেন। 
নাগরপুর থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ জানান, পূজায় যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আমাদের পুলিশের পাশাপাশি র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল দিবে।

পরিদর্শন কালে নাগরপুর থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ, উপ-পরিদর্শক সজল খান, ইদ্রিস আলী, নাগরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রামকৃষ্ণ সাহা রামা উপস্থিত ছিলেন।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি