০৭:৪৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভুঞাপু‌রে বিদ্যুৎপৃ‌ষ্টে বৃদ্ধা নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে যমুনা নদী‌র ভাঙ‌নের হাত থে‌কে রক্ষার জন্য বসতবা‌ড়ি সরা‌তে গি‌য়ে বিদ্যুৎপৃ‌ষ্টে এক বৃদ্ধার মৃত্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার সকাল ৯টার দি‌কে উপ‌জেলার তারাই গ্রা‌মে এই  ঘটনা ঘ‌টে।  এঘটনায় আহত হ‌য়েছে আ‌রো তিনজন।

এ‌দে‌র ম‌ধ্যে দুইজ‌নের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে‌। নিহত লাল খা (৬০) উপ‌জেলার অর্জুনা ইউ‌নিয়‌নের তারাই  গ্রা‌মের কুরবান খান ছে‌লে। আহতরা হ‌লেন, একই গ্রা‌মের কালু খার ছে‌লে সুলতান খা (৩৫), নিশান আলী খা‌নের ছে‌লে কালু খান ও অজ্ঞাত আ‌রো একজন। 

উপ‌জেলার অর্জুনা ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্ল্যা জানান, উপ‌জেলার তারাই গ্রা‌মে হঠাৎ ক‌রে যমুনা নদী‌তে ভাঙন শুরু হ‌য়ে‌ছে। এ‌তে যমুনার হাত থে‌কে বসতঘর রক্ষার জন্য ঘ‌রের চাল সরা‌তে গি‌য়ে বিদ্যুত পৃষ্ঠ হ‌য়ে ঘটনাস্থ‌লে লাল খা নিহত হ‌য়ে‌ছে। এ‌তে আ‌রো তিনজন আহত হয়ে‌ছে। এ‌দের ম‌ধ্যে দুইজন‌কে উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে‌।  তি‌নি আ‌রো জানান, যমুনা নদীর ভাঙ‌নে সম্প্র‌তি শতা‌ধিক বা‌ড়ি ঘর নদী‌তে বিল‌ীন হ‌য়ে গে‌ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি