১১:৪৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে গুদাম ঘরে আগুন, ৬০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাণ আরএফএল কোম্পানীর ডিলারের গুদাম ঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৬০ লাখ টাকার আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে কোম্পানীর ডিলার নীল কমল দে নদী জানিয়েছেন। বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই আগুনে সূত্রপাত বলে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানিয়েছেন। 

জানা গেছে, প্রাণ এরএফএল কোম্পানীর মির্জাপুর উপজেলার ডিলার নীল কমল দে ওরফে নদী দীর্ঘদিন ধরে পোষ্টকামুরী গ্রামের জামাল মিয়ার বাড়িতে গুদাম ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। 

বৃহস্পতিবার রাত সাড়ে বারটার দিকে মির্জাপুর বাজারের ব্যবসায়ী এনায়েত ও ঈমান বাড়ি ফেরার পথে ওই গুদামের টিনের চালে আগুন দেখতে পান। তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে ওই গুদামে রক্ষিত কোম্পানীর আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে ভষ্মীভুত হয়। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি