০৭:১১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে বাস-অটোবাইক সংঘর্ষে মহিলাসহ দুইজন নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২২ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে যাত্রীবাহি বাস-অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত মহিলাসহ দুইজন নিহত হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার গারাবাড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী খান (৫৫) উপজেলার অজুর্না ইউনিয়নের জগৎপুরা গ্রামের আব্দুল্লাহ খানের ছেলে এবং নিহত আরেকজন একই গ্রামের অজ্ঞাত এক মহিলা (৫০)।

স্থানীয়দের বরাত দিয়ে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন জানান, সখীপুর থেকে ছেড়ে আসা গোপালপুরের পাথালিয়ার ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদগামী যাত্রীবাহি বাসের সাথে নলীন থেকে আসা ভূঞাপুরগামী অটোবাইকটি ভূঞাপুর-তারাকান্দি সড়কের গারাবাড়ি রাইস মিল সংলগ্ন এলাকায় পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোবাইকে থাকা অজ্ঞাত মহিলাসহ দুইজন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। দূর্ঘটনায় গুরুত্বর আহত অটোবাইকের চালক শাহিন শাহকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও নিহত অজ্ঞাত ওই মহিলার পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত মহিলার বাড়ি উপজেলার জগৎপুরা গ্রামে বলে জানা গেছে। এঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও বাসের চালক পালিয়ে গেছে।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি