০৭:৫১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে গলায় ফাঁস লাগিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে বড়ই গাছের ডালের  সাথে গলায় ফাঁস লাগিয়ে মৌসুমি আক্তার সুমি (১৬) নামের এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের এসডিএস মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। সুমি ওই এলাকার ভ্যানচালক মো.শামছুল হকের মেয়ে এবং ভবেমিশন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী । পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা  হয়েছে। 

নিহত সুমির বান্ধবী আশা আক্তার বলেন, শুক্রবার রাতে লেখাপড়া শেষে আমি ও সুমি একই রুমে ঘুমাতে যাই। শেষ রাতে সুমি প্রকৃতির ডাকে বাহিরে যায়। তার আসতে দেরি হলে আমি মোবাইলের টর্স  জ্বালাতে গেলে একটি এসএমএস দেখতে পাই। তাতে   সুমি লিখেছে আশা আপু হৃদয়কে বলো আমি আর নেই। বাহিরে গিয়ে দেখি সে বড়ই গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। 

সখীপুর থানার এসআই মো.ওবায়দুল্লাহ বলেন, প্রেম ঘটিত বিষয়ে সুমি আত্মহত্যা করে থাকতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 


 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি