০৭:৪৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু  

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৫ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে তিনদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু হয়েছে। রোববার সকালে কলেজের সতিশ বনিক মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিমের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন কলেজের একাডেমিক উপদেষ্টা প্রফেসর ডা. আব্দুল জলিল, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়।

এর আগে সকাল দশটায় ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে কলেজের শিক্ষার্থীরা একটি র‌্যালি বের করে। র‌্যালিটি মেডিকেল কলেজ থেকে শুরু করে কুমুদিনী হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষীণ করে কলেজে গিয়ে শেষ হয়।

তিনব্যাপি এই ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহে সাংস্কৃতির ১৪ টি এবং ক্রীড়ার ৪টি ইভেন্টে কলেজের অন্তত ১২০ জন ছাত্রী অংশ নিবে বলে কলেজের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলী তালুকদার জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি