০৯:১৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর থেকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক। বুধবার সন্ধায় তাঁর কার্য়ালয়ে এ সভা হয়। 

এ সময় উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয়,  কিশোর অপরাধ বন্ধ, বাজার ব্যবস্থা পর্যবেক্ষণ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, নদী-খাল ও সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখা, বাল্যবিবাহ বন্ধে সচেতনতামুলক কমৃসূচীসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।  

ইউএনও আব্দুল মালেক বলেন, মির্জাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল। তবে হঠাৎ চুরি-ছিনতায়ের ঘটনা ঘটছে। এ নিয়ে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। অপরাধমূলক কাজ কঠোর ভাবে নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত আছে। তবে এসব কাজে গণমাধ্যমকর্মীসহ ‍মির্জাপুরবাসীর সর্বদা সজাগ থাকতে হবে। সকলকে ভাল কাজে সহযোগিতা করতে হবে।

সভায় অন্যদের মধ্যে ‍উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম শিপন, সাবেক সভাপতি নিরঞ্জন পাল, শামসুল ইসলাম সহিদ, সাবেক সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞা, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ ও নারী সংবাদকর্মী শিলা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি