০৬:৩১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বন্যায় ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারের মাঝে নগদ টাকা ও সবজি বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

বন্যায় ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ম্যানেজিং বোর্ড সদস্য রবিন্দ্র মোহন সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: আহাদুজ্জামান মিয়া, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারী এম এ রৌফ, নিবার্হী সদস্য সুভাষ চন্দ্র সাহা, মো: সালাউদ্দিন হায়দার, জার্মান রেড ক্রসের প্রতিনিধি হাসিবুল ইসলাম, মো: আনোয়ারুল আবেদিন, জেলা ইউনিট অফিসার এটিএম জিয়াউল আহসান, যুব প্রধান আরাফ আল জামান অনয় প্রমুখ।

পরে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে সাড়ে ৪ হাজার টাকা করে ৪৫ লাখ টাকা এবং সবজি বীজ বিতরণ করেন অতিথিরা। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সকল সদস্য ও যুব ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি