১০:১১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আড়রা  কুমেদ উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত তিনতলা ভবন উদ্বোধন

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩১ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের আড়রা কুমেদ উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত তিনতলা উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩১ আগষ্ট) সকালে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও পারমানবিক শক্তি কমিশনের সদস্য অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেনের এর সভাপতিত্বে ও আড়রা কুমেদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর,ভাদ্রা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হামিদুর রহমান লালন, সাধারন সম্পাদক মো. রতন মিয়া, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, প্রভাষক তফিজ উদ্দিন বুলবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শহীদুল্লাহ প্রমূখ।

এসময় এমপি টিটু বলেন, “জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন সহ মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করছে।বর্তমান সরকার শিক্ষাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।নতুন প্রজন্মের এই কোমলমতি শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।

প্রসঙ্গত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭০ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে তিনতলা একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি