১০:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

 ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দেড় ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দেড় ঘণ্টা পর এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বর্তা এলাকার ঝিনাই নদীর তালতলা ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আকাশ মজুমদার (২০) ওই গ্রামের হারান মজুমদারের ছেলে। আকাশ মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, আকাশ সকাল ১১টার দিকে নদীতে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে সে নদীর পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি দল আধা ঘণ্টার চেষ্টার তার লাশ উদ্ধার করে। নিহত আকাশ মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি