০৮:৫৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আনোয়ারুল ইসলাম মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

দেশের ২২তম মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন টাঙ্গাইলের নাগরপুরের কৃতি সন্তান খন্দকার আনোয়ারুল ইসলাম। 

তিনি মোহাম্মদ শফিউল আলমের স্থলাভিষিক্ত হবেন। এর আগে আনোয়ারুল ইসলাম সেতু বিভাগের সিনিয়র সচিব ছিলেন। 

বুধবার সচিবালয়ের সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদেও এ তথ্য জানান। নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ক্যাবিনেট সচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। 

আনোয়ারুল ইসলাম ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি মাঠ প্রশাসনে উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন। তিনি ২০১৩ সালের ৩১ জানুয়ারী সচিব পদে পদোন্নতি পান। ২০১৭ সালের ১৩ জুলাই সিনিয়র সচিব হন।

খন্দকার আনোয়ারুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে বিএসএস (অনার্স) এবং এমএসএস ডিগ্রি অর্জন করেন। তার স্ত্রী কামরুন নাহার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। তার গ্রামের বাড়ি নাগরপুর উপজেলার কোনড়া গ্রামে । 

মরহুম খন্দকার আব্দুল হামিদ ও মরহুমা খুরশিদা বানু দম্পতির পাচঁ সন্তানের মধ্যে সবার বড় খন্দকার আনোয়ারুল ইসলাম। পারিবারিক জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি