০৭:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আগুনে পুড়া বাড়ি পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

স্টাফ রিপোার্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যায়া স্বপ্না সরকারের ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

শুক্রবার দুপুরে উপজেলা সদরের পাহাড়পুর গ্রামে গিয়ে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ক্ষতিগ্রস্থ পরিবারটিকে প্রশাসনের পক্ষ থেকে ছয় বান্ডেল টিন ও নগদ ৪০ হাজার প্রদান করেন। 

এসময় মির্জাপুরের ইউএনও আব্দুল মালেক, সহকারী কমিমনার (ভূমি) মো. মইনুল হক ও মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর আলী আজম খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মির্জাপুর উপজেলা সদরের পাহাড়পুর গ্রামের অতিদরিদ্র স্বপ্না সরকারের বসত ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে স্বপ্না সরকারের বসতঘরসহ ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে স্বপ্না সরকার মির্জাপুর থানায় একটি অভিযোগ দেন।

এ ব্যাপারে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো শহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থল পরিদশন করলাম। ক্ষতিগ্রস্থ পরিবারটি প্রশাসনের পক্ষ থেকে ঘর নির্মাণের জন্য তাৎক্ষনিক নগদ অর্থ ও ডেউটিন সহায়তা প্রদান করা হয়েছে। বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা।থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনী আইনগত ব্যবস্থা নেয়া হবে তিনি উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি