০৮:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বি-স্কিলফুল প্রকল্প টাঙ্গাইলে

প্রেস বিজ্ঞপ্তি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০১৬ | | ২৯১
, টাঙ্গাইল :

বাংলাদেশে প্রতি বছর প্রায় ২০ লক্ষ মানুষ শ্রমবাজারে প্রবেশ করে। এর মধ্যে শতকরা প্রায় ৮০ ভাগ কর্মসংস্থানের সুযোগ সাধারণত অপ্রাতিষ্ঠানিক খাতে সৃষ্টি হয়ে থাকে।

এই বিশাল জনগোষ্ঠীর অধিকাংশই প্রয়োজনীয় দক্ষতা ছাড়া উক্ত খাতভিত্তিক কাজে নিয়োজিত হয়। এরই প্রেক্ষাপটে বি-স্কিলফুল প্রকল্পটির মাধ্যমে প্রাথমিকভাবে দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, টাঙ্গাইল ও গাজীপুর জেলায় প্রশিক্ষণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্য থেকে ২০,০০০ জন নারী-পুরুষ, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ নিশ্চিত করা এবং দীর্ঘস্থায়ী কর্মসংস্থান তথা আয়ের সুযোগ সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বি-স্কিলফুল প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি)-এর অর্থায়নে সুইসকন্ট্যাক্ট দ্বারা বাস্তবায়িত হচ্ছে।

২৬ ই সেপ্টেম্বর টাঙ্গাইল জেলায় বি-স্কিলফুল প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রকল্প উদ্বোধনের পরবর্তীতে একটি গণসচেতনতামূলক ক্যাম্পেইন কার্যক্রমের ঘোষণা দেয়া হয়েছে।

টাঙ্গাইল প্রেস ক্লাবে আয়োজিত এই উদ্বোধন অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার সহকারি কমিশনার ও ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান ও টাঙ্গাইল চেম্বারস্ এন্ড কমার্স ইন্ড্রাস্টিজের প্রাক্তন পরিচালক মো: শামছুল আলম চৌধুরী।

সুইসকন্ট্যাক্ট-এর পক্ষ থেকে মোঃ মকবুল হোসেন, উর্ধ্বতন ব্যবস্থাপক, প্রশিক্ষণ পরিচালনা ছাড়াও প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বি-স্কিলফুল প্রকল্পের অধীনে টাঙ্গাইল জেলায় বাংলা-জার্মান সম্প্রীতি (বি জি এস), সেফ অ্যান্ড সেভ ট্রেনিং ইনস্টিটিউট, উদয় টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট প্রভৃতি ট্রেনিং সেন্টারসমূহের মাধ্যমে ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং টেকনিশিয়ান, গার্মেন্টস্ মেশিন অপারেটর, মোবাইল ফোন টেকনিশিয়ান, মোটর সাইকেল মেকানিক ও ওয়েল্ডার, গার্মেন্টস্ মেশিন অপারেটর, সোয়েটার লিংকিং অপারেটর, সোয়েটার নিটিং অপারেটর তৈরীতে ফ্রি ট্রেনিং প্রদান করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি