০৭:১০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হাসপাতালে অত্যাধুনিক ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য অত্যাধুনিক ৩৪ বেডের ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। 

শনিবার (১০ আগষ্ট) দুপুরে টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন ওয়ার্ডটির উদ্বোধন করেন। 

মো. ছানোয়ার হোসেন এমপি শনিবার দুপুরে ডেঙ্গু ওয়ার্ড উদ্ধোধন করে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী ও চিকিৎসকদের সাথে চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলেন। আসন্ন ঈদের ছুটিতে যাতে চিকিৎসার কোন ঘাটতি না হয় সে বিষয়ে চিকিৎসকদের নিদের্শনা দেন। তিনি বলেন, হাসপাতালে ভর্তি হওয়া সকল ডেঙ্গু রোগীর চিকিৎসা বিনামূল্যে দেয়া হয়। এজন্য কেউ কাউকে কোন প্রকার টাকা-পয়সা দেবেন না। 

এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. শহীদুল্লাহ কায়সারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি