০৬:০৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

এবারও ঈদযাত্রায় যানবাহন পারাপার এবং টোল আদায়ের  নতুন রেকর্ড করেছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। 

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ঈদযাত্রায় ছোট-বড় বিভিন্ন ধরনের ৩৬ হাজার ২৪৮টি যানবাহন পারাপার হয়। যা বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে যানবাহন পারাপারের ক্ষেত্রে সবোচ্চ রেকর্ড।

এদিকে, ছোট-বড় বিপুল সংখ্যক এ গাড়ি পারাপার হওয়ায় ২ কোটি ৬০ লাখ ৪৩  হাজার ১৪০ টাকার টোল আদায় করা হয়েছে। ফলে টোল আদায়ের ক্ষেত্রেও নতুন রেকর্ড করেছে কর্তপক্ষ।

এর আগে গত ঈদে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৫ হাজার ২৭১টি  যানবাহন পারাপার হয়। আর টোল আদায় করা হয় ২ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৮৭০ টাকা। 
যা গত ঈদ যাত্রার চেয়ে ৯৭৭টি বেশি যানবাহন পারাপার হয়। আর  ১৫ লাখ ৮৯ হাজার ২৭০ টাকা বেশি টোল আদায় হয় 
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু এলাকায় দায়িত্বরত  মধুপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরান হোসেন ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন ঢাকা ট্রিবিউনকে 

বলেন, গত ২৪ ঘণ্টায় শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬ টা পযন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের ৩৬ হাজার ২৪৮টি যানবাহন পারাপার হওয়ার মধ্য দিয়ে সেতু কর্তৃপক্ষ এ রেকর্ড অর্জন করেছে।

যানবাহনের মধ্যে ঢাকা থেকে ছেড়ে উত্তরবঙ্গের দিকে যায় ২৪ হাজার ৪৫৪টি এবং উত্তরবঙ্গ থেকে ছেড়ে ঢাকার দিকে যায় ১১ হাজার ৯৯০টি।  আর ২ কোটি ৬০ লাখ ৪৩  হাজার ১৪০ টাকার টোল আদায়ের ফলেও টোল আদায়ের ক্ষেত্রেও নতুন রেকর্ড করেছে কর্তপক্ষ।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বর্তমানে সেতুর টোল আদায় করছে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি